১. Login
Username ও PIN (কমপক্ষে ৬ সংখ্যা) লিখে Login করুন। Login করলে আপনার নির্ধারিত GP স্বয়ংক্রিয়ভাবে লোড হবে। একবার Login করলে Logout না করা পর্যন্ত এই device-এ Login থাকবে।
১ক. সর্বোচ্চ ২টি device
একটি account একসঙ্গে সর্বোচ্চ ২টি device-এ চালু থাকতে পারে। তৃতীয় device-এ Login করলে সবচেয়ে পুরনো device থেকে স্বয়ংক্রিয়ভাবে Logout হয়ে যাবে এবং সেখানে বার্তা দেখাবে।
২. Village নির্বাচন
Village নির্বাচন করলে সংশ্লিষ্ট Job Card ও worker list দেখা যাবে।
৩. Worker Search
Job Card নম্বর, Village/Household নম্বর বা একাধিক নম্বর একসঙ্গে Search করা যাবে। Space, comma, semicolon বা নতুন লাইনে একাধিক নম্বর দিতে পারবেন। Range (যেমন 11-20, সর্বোচ্চ ৫০০টি) ও "-A" যুক্ত Job Card (যেমন 483-A) দেওয়া যায়। নাম লিখে Search করলে নাম দিয়ে খোঁজা হবে।
৪. Worker নির্বাচন
eKYC এবং ABPS দুটোই YES থাকা worker নির্বাচন করুন। ☑️ করে Selected List-এ যোগ করুন এবং ❌ দিয়ে ভুল selection বাদ দিন।
৫. Auto Save
Worker select/remove করলে তালিকা automatically save হয়। উপরে ডানদিকে অবস্থা দেখাবে: Pending (পাঠানোর অপেক্ষায়), Saving…, Saved ✓ অথবা Save Failed (Internet দেখে আবার চেষ্টা হবে)। Logout করলেও saved list মুছে যাবে না; আবার Login করলে ফিরে পাবেন।
৬. Final Preview
Final Preview-তে Job Card No, Applicant Name, eKYC, ABPS, Account No এবং IFSC যাচাই করুন। Account না থাকলে Missing Account সতর্কতা দেখাবে।
৭. Excel Download
Final list থেকে প্রয়োজনীয় worker information-সহ Excel download করুন।
৮. PDF Download
Download PDF চাপলে সরাসরি A4 PDF তৈরি হবে। একাধিক page হলে table header প্রতিটি page-এ থাকবে।
৯. Edit List
Final Preview থেকে Edit List ব্যবহার করে আবার worker যোগ বা বাদ দিতে পারবেন।
১০. Clear Selected
পুরো Selected List মুছতে Clear Selected ব্যবহার করুন। এতে saved selection-ও মুছে যাবে।
১০ক. প্রতি কাজে আলাদা list
উপরে ➕ নতুন list চেপে কাজের নাম (Work Name) দিন। একই গ্রামে ২–৩টা কাজ চললে প্রতি কাজের জন্য আলাদা list খুলুন (একসঙ্গে সর্বোচ্চ ৫টা), উপরের তালিকা থেকে list বদলান। একজন worker একসময়ে একটাই list-এ থাকতে পারেন — অন্য list-এ থাকলে পাশে 🔒 দেখাবে, বাছা যাবে না। Family card-এ ডানদিকে eKYC আর ABPS heading-এর নিচে সবুজ ✓ মানে YES, লাল ✗ মানে NO।
১০খ. Supervisor-এর নাম ও Submit
✏️ নাম/Supervisor চেপে Supervisor-এর নাম দিন (ইংরেজিতে)। প্রতি ২০ জন worker-এ ১ জন Supervisor, কমপক্ষে ১ জন (৪০ জনে ২, ৬০ জনে ৩)। Work Name আর যথেষ্ট Supervisor না থাকলে 📤 Submit হবে না। জমা দেওয়ার পর বদলাতে ↩ Edit চাপুন, তারপর আবার Submit করুন। Admin list Lock করলে আর বদলানো যাবে না; কাজ শেষ হলে Admin list বন্ধ করবেন, তখন worker-রা আবার নতুন কাজে বাছাইযোগ্য হবেন।
১০গ. Phone-এ app হিসেবে
উপরে 📲 Install দেখালে চাপুন, home screen-এ icon আসবে। iPhone-এ Safari-র Share → Add to Home Screen।
১১. গুরুত্বপূর্ণ সতর্কতা
Demand তৈরি করার আগে eKYC, ABPS এবং Bank Account/IFSC তথ্য যাচাই করুন। ভুল worker নির্বাচন করে Demand List তৈরি করবেন না।
১২. Help & Support
সমস্যা হলে প্রথমে এই User Guide দেখুন। প্রয়োজন হলে administrator/VLE-এর সঙ্গে যোগাযোগ করুন।